Facebook massage

Friday, December 30, 2016

এলগরিদম?সেটা আবার কি?

এলগরিদম?সেটা আবার কি?
আপনি যখনি একটা কাজ করতে চান, আপনাকে নিশ্চয়ই কয়েকটা ধাপেই কাজটি করতে হয়।উদাহরন দেই।তাহলে সহজে বুঝতে পারবেন।ধরুন, আপনি বিছানায় শুয়ে আছেন।আপনার বিছানা জানালার পাশে।আপনার ইচ্ছা হচ্ছে, আপনি বাইরে ঘুরতে বের হবেন।আপনার মনে হল, বাইরে যদি বৃষ্টি হয়, তবে যাবেন না।আর যদি বৃষ্টি না থাকে, তবেই বের হবেন।এবার দেখা যাক, আপনার বের হবার সিদ্ধান্ত আপনি কি কি ধাপে নিবেন।
ধাপ ১ - আপনি বিছানা থেকে জানালা দিয়ে বাইরে তাকাবেন।
ধাপ ২ - যদি বাইরে বৃষ্টি হয়, তবে আপনি ঘরেই থাকবেন।(মনে করুন, আপনার কাজ এখানেই শেষ)
ধাপ ৩ - যদি বৃষ্টি না হয়, তবে আপনি বিছানা থেকে উঠবেন।
ধাপ ৪ - আপনি বাইরে যাবার জন্য কাপড় বদলাবেন।
ধাপ ৫ - আপনি দরজা দিয়ে বের হয়ে যাবেন।
ধাপ ৬ - সমাপ্ত।
এই যে কয়েক ধাপে কাজ করলেন, এই ধাপগুলোই মূলত এলগরিদম নামে পরিচিত।আপনার একটা সমস্যা সমাধান করার জন্য আপনাকে অবশ্যই একটি ধাপে এগুতে হবে।অন্যথায় সমস্যা সমাধান করতে পারবেন না।প্রোগ্রামিং এ, ধরুন আপনাকে বলা হল, এমন একটি প্রোগ্রাম লিখুন যেখানে আপনাকে তিনটি সংখ্যা দেওয়া হবে যা হবে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমান।আপনাকে বের করতে হবে সংখ্যাগুলো দিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে কিনা।এবার, আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি।এবং কোন কোণই ০ ডিগ্রি হবে না।এর জন্য আপনার এলগরিদম হতে পারেঃ
১ - আপনি ৩ টি কোণের মান নিলেন।
২ - মানগুলোর যোগফল ১৮০ ডিগ্রি হলে এবং কোন কোণই ০ ডিগ্রি না হলেই প্রিন্ট করবেন ত্রিভুজ।
৩ - মানগুলো ২ নং এর মতো না হলে প্রিন্ট করবেন ত্রিভুজ নয়।
৪ - প্রোগ্রামের সমাপ্তি।
কাজেই বুঝতে পারছেন যে একটা প্রোগ্রাম তৈরি করতে আপনাকে আগে কোড ডিজাইন করতে হবে এবং সে ডিজাইন অনুযায়ী এগুতে হবে।সে ডিজাইনই আপনার এলগরিদম :)
আপনি যদি না ই জানেন কিভাবে ত্রিভুজ কিনা বের করা যায়, আপনি উক্ত সমস্যার জন্য কি প্রোগ্রাম তৈরি করতে পারবেন?এটাই ছিল এলগরিদম নিয়ে কথাবার্তা।বুঝতেই পারছেন, ভাল এলগরিদম পারতে হলে আপনার গণিতে দক্ষতা কতটা জরুরী!মুখস্ত তো সবাই করতে পারে!কিন্তু ভাল প্রোগ্রামার কয়জন?কাজেই, সবার জন্য শুভ কামনা রইল।
ভাল থাকবেন।

No comments:

Post a Comment