হ্যাকার হতে বেসিক শিখাটা কি খুব জরুরি?
হ্যাকার হওয়ার অনেকের শখ!দেশ ও দশের উপকারে ঝাপিয়ে পড়তে চাওয়া সৈনিকদের যেন অস্ত্রের অনেক অভাব!ইশ!যদি আমারও সে অস্ত্র থাকতো, তবে আমিও না কতোই উপকারে আসতে পারতাম দেশের!আহা!কত ভাব!ফেসবুকে গর্ব করে পোষ্ট করতে পারতাম ফেসবুকে “হ্যাকড বাই মি, খালি রুট করা বাকি!”
ভাই!থামেন!হ্যাকিং করে দেশের উপকার না, বাংলাদেশ এর সাইবার ক্রাইম আইনের অন্তর্ভুক্ত একজন অপরাধী হতে চাচ্ছেন আপনি অথচ আপনি নিজেও সেটা জানেন না।হ্যাকিং একটি সাইবার অপরাধ।জেনে শুনে অপরাধী হতে চাইলে কিছু বলার নাই, পড়ে যেতে থাকেন।আগেই বলে রাখি, ফেসবুক আইডি হ্যাক হয় বলে যারা জানেন, আসলে ফেসবুক আইডি যে চালায়, তার “ছাগলামির ফল” তাকে পোহাতে হবেই।কিছু করার নাই।কারন তারা আবাল।না চিনে ভাল করে ইন্টারনেট চালাইতে, না ভাল ফেসবুক চালাইতে।বাঁশ তো তাদের প্রাপ্য।তবুও ফেসবুক আইডি হ্যাক হবার কিছু সিস্টেম বলিঃ
১. ফিশিং সাইটঃ পিচ্চি পোলাপানও আজ এইটা চিনে।ফেসবুকের মতোই দেখতে ফেক(নকল) ফেসবুক লগিন পেজ।(কিভাবে তৈরি করে, আমার গলায় ছুরি ধরলেও বলব না।বিদায় হোন।)
২.কি-লগারঃ পিসি যারা ব্যবহার করেন, ভাল এন্টি-ভাইরাস চালান ভাই।নাইলে এর খপ্পরে পড়লে আপনার কি-বোর্ডে যা লিখবেন, হ্যাকারের কাছে চলে যাবে।বাকি কি হইবে, মাথা খাটাইয়া বুঝিয়া লইবেন।কারো দেওয়া সফটওয়্যার ১০০ বার স্ক্যান করে ইন্সটল করতে মনে থাকে যেন।
৩.কুকি হাইজ্যাকিংঃ আপনি ফেসবুকে একবার লগিন করলে আপনার লগিন করা থাকা অবস্থার কিছু গোপন আইডেন্টিটি ফেসবুক আপনার ব্রাউজারে রেখে দেয় যাকে কুকি বলে।এর ফলে আপনার ফেসবুকে বার-বার লগিন করা লাগে না।কুকি যদি হাইজ্যাক করা হয়, তবে আপনার লগিন থাকা অবস্থায় আপনি যা করেন, হ্যাকারও তা করতে পারবে(আই মিন, আপনি আপনার আইডি তাকে শেয়ার করে দিয়েছেন :P )।
আর নাই। -_- দূরে গিয়া মরেন।এবার নিজেকে নিরাপদ রাখবেন কিভাবে?হ্যা।আপনি আবাল :D আপনার আইডি নিরাপদ রাখতে পারেন না।যার বুদ্ধি আছে, সে নিরাপদ রাখার কৌশল জানে।যাই হোক, মাইন্ড কইরেন না :p I was just kidding(আসলেই আপনি আবাল), আপনি মোবাইল চালালে facebook.com(আগে পিছে কিছু নাই -_- ) লিখে লগিন করছেন কিনা দেখে নিন।পিসি চালক হলে আপনাকে ভাল এন্টি-ভাইরাসের সান্নিধ্যে থাকতে হবে।আর হ্যা, কোন লিঙ্কে যাবার আগে সাবধানে ক্লিক করবেন(আলতো করে), আরে ধুর।যে লিঙ্কে যাচ্ছেন, সেটা ট্রাস্টেড কিনা, কনফার্ম হয়ে নিন।
আসি প্রো-লেভেলের জিনিসে B-) ওয়েবসাইট হ্যাকিং এর কিছু কথায়।আর কোন হ্যাকিং এর জ্ঞান আমার নাই :3 এবং আমি “সবজান্তা” নই।
নোটের যে হেডলাইন আছে, সে বিষয়ে কথা হবে এবার।আসলে বেসিক বলতে আমি কি বুঝাই আর অন্যরা কি বুঝায়?
আমি বুঝাই, বেসিক হল হ্যাকিং জগতে আসার পর আপনার নতুন কিছু জিনিসের নামের সাথে পরিচয় হয়।যেমন শেল,ডিফেস,মিরর,ব্যাকডোর,রুট,সার্ভার ইত্যাদি।আমি বেসিক বলতে সেটা বুঝাই।অন্যরা বেসিক বলতে বুঝায়
“ভাই, কোন কথা নাই।প্রোগ্রামিং শিখো।”
“কি প্রোগ্রামিং ভাইয়া??”
“এইতো, php,c,c++,vb,c#,python,ajax,css,html,perl,java,javascript,pascal”
“এগুলা শিখলেই হবে ভাই?”
“হবে না মানে?আলবৎ হবে!একদম ১৩৩৭ হয়া যাবা”
“আচ্ছা ভাই।”
কয়েকদিন পর, “ভাই php,c এই ২ টা শিখছি হালকা।বেসিক পারি”
“আচ্ছা, তাইলে SQL injection শুরু কর”
অতঃপর তিনি মারা গেলেন।কেউ হয়তো ১৩৩৭ হইলেন, বাকিরা কোথায় যে হারিয়ে গেলেন খবর পাওয়া গেল না।
ভাই,এরা আসলে আবাল।এই যে একগাদা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর নাম দিল, সে নিজেও এগুলা ভাল পারে না।প্রোগ্রামিং ভাষা একটা ভাল করে পারলেই হয়(ট্রাস্ট মি, আমি নিজেও এভাবে অন্যকে সাজেস্ট করতাম -_- ওই যে, দেখাদেখি :P)।হাজারটা লাগে না।
এই আর কি।তো, একজন হ্যাকার হতে হলে আপনাকে আগে “Geek” হতে হবে।হ্যাকার ২ দিনে হয় না কেউ।বিশ্বাস করেন।কিন্তু সবার তাড়া!আমাকে যে আজই হ্যাকার হতে হবে!দেশ আমার অপেক্ষায়!শ্ত্রুর থেকে দেশকে বাচাতে হবে যে!
সিরিয়াসলি ভাই? :P হাসাইলেন।হ্যাকিং দিয়া দেশের কিছু আসে যায় না ভাই, সো এভাবে দেশপ্রেম দেখাইয়েন না।সাইবার ওয়ার নামে যা দেখেন, সেটা ডিফেস করে শো-অফ ছাড়া একটা “বাল(হিন্দি)” ও না।দেশ এ থেকে কিছু অর্জন করছে না।এর থেকে প্রোগ্রামিং করলে নিজের পেটও চালাতে পারবেন, দেশের আইটি সেকটরের উন্নয়নেও কাজ করতে পারবেন।
যাই হোক, যাদের হ্যাকার হবার ইচ্ছা, তারা শুনেনঃ
১. ধরে নিলাম, আপনি ইন্টারনেট এর সবকিছু খুজে বের করতে পারেন,ভাল প্রোগ্রামিং জানেন,এবং নিজের নিরাপত্তা দেবার ক্ষমতা আছে।হ্যাকিং এর বেসিক(আমি বেসিক বলতে যা বুঝাই সেটা) আপনার জানা আছে।(আমার আগের নোটে এ সম্পর্কিত বই আছে।ডাউনলোড কয়জন করেছেন কে জানে।আমার মাথাব্যাথা না কারন আপনাকে হ্যাকার বানাতে মেশিন বানিয়ে আমি বসে নাই -_- )
২. youtube.com এ যান। লিখুন “how to hack a website”
৩. যা ভিডিও আসবে, দেখতে থাকেন।একটা ও বুঝেন না?তাইলে আপনার বেসিক ক্লিয়ার না।সো আপনার হ্যাকার হবার যোগ্যতা নাই :)
আবারো বলছি, যারা জানতে চান শুরু কোথা থেকে করবেনঃ
ভাই, আসলেই কি আমার কথা শুনবেন?অনেক সময় দিবেন?যদি দেন, তবে বলি।
১. ওয়েব ডেভেলপমেন্ট শিখেন(এতে করে আপনি php,SQL(SQLi না) শিখে যাবেন)।এরপর হ্যাকিং এর বেসিক(আমি যেটা বলেছি) শিখেন।যেহেতু php,mySQL পারেন, এবং ওয়েব অ্যাপ্লিকেশান সম্পর্কে আপনার ভাল ধারনা তৈরি হবে, আপনি সহজে অনেক কিছু ক্যাচ করতে পারবেন।মুখস্ত হ্যাকার হবার কোন মানে হয় না!
২. ১ নং এর মতো শুরু না করতে চাইলে আপনি ২ দিন পর মাটিতে মিশে যাবেন।বলে রাখলাম।আপনি যদি ভাবেন, আপনাকে ২-৪ টা সিস্টেম দেখাইয়া দিলে মুখস্ত করে অনেক কিছু করে ফেলতে পারবেন, তবে আমার থেকে দূরে গিয়া মরেন ভাই।কারন, আমি ওসব গাইড দেই না।হাতে ধরে কেউ কাউকে শিখায় না।ধৈর্য ধরতে শিখেন, তবেই একদিন না একদিন পারবেন।আজ পর্যন্ত আমি যা শিখেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারন আমি ধৈর্য ধরে রাখতে পেরেছিলাম।অনেকেই আছে ধৈর্যের অভাবে ছিটকে পড়ে গেছে অনেক আগেই।এ জগতে আপনার চারপাশে নিন্দুকের অভাব হবে না।কাজেই এদের অবহেলা করুন।সবচেয়ে বড় ব্যাপার হল আপনার ইচ্ছা।এবং গুগল আপনাকে সেবা দিয়ে প্রস্তুত।আপনি সেটা নিতে পারেন না, সে আপনার দুর্বলতা।সেটা আগে কাটান, তবেই না আগাবেন!সব কি এতোই সহজ?হ্যা, বিপদে পড়লে আমি আপনার পাশেই থাকবো আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন।তবে, হাতে কলমে কেউ শেখাতে আসবে না, সেটা নিশ্চিত থাকুন।কারন, আপনাকে শেখাতে তখনই কেউ আনন্দ পাবে যখন আপনি মিনিমাম জ্ঞানসম্পন্ন কেউ হবেন।কেউ পাঠশালা খুজে বসে নেই যে আপনাকে কম্পিউটার,ইন্টারনেট ভাল করে চালাতে শিখাবে আবার হ্যাকিং শিখিয়েও দিবে!জীবনটা এতো সহজ না ভাই।টাকা দিয়ে হ্যাকিং শিখতে যাবেন না, এতে আপনারই লস হবে।
ভাল থাকবেন :)
আমি সর্বদাই “ফেসবুক আইডি হ্যাক করা শিখাবেন ভাই” টাইপ যে কাউকে সমবেদনা জানাই।
আর অনুরোধ রইল, হ্যাকিং শিখার জন্য কারো চামচামি করা শুরু করবেন না দয়া করে :) আপনি নিশ্চয়ই এতোটা চিপ মাইন্ডের কেউ নন :) মনে রাখবেন, আজ সে যে পর্যায়ে, কাল আপনি তার থেকেও অনেক উপরে চলে যেতে পারেন।সো, চিল :D
Keep faith in yourself and Almighty Allah. If you really have that quality, you can do it today or tomorrow ...