Facebook massage

Tuesday, December 27, 2016

পেনড্রাইভ থেকে বুট করুন লিনাক্স কোন হার্ডডিস্ক ইন্সটলেশন ছাড়াই!

How to BOOT linux distributions from pendrive in bangla and,English version is available here

লিনাক্সের অপারেটিং সিস্টেমগুলো ৩ টি প্রধান উপায়ে বুট করা যেতে পারে।
১.DVD তে বার্ন করে(ইমেজ burning সফটওয়্যার দিয়ে)
২.পেনড্রাইভ থেকে সরাসরি পোর্টেবল বুটিং UUI (ইউনিভার্সাল ইউএসবি ইন্সটলার) দিয়ে
৩.VMware Player এর মাধ্যমে
তবে,কম সাইজের যে সব ডিস্ট্র আছে(২~৬০০মেগাবাইট for USB 2.0 Pendrive+Ports এবং ১গিগাবাইট for USB 3.0 Pendrive+Ports),সেগুলো পেনড্রাইভ থেকেই বুট করা যেতে পারে smoothly.
তো,এই নোটে দেখাবো কিভাবে পেনড্রাইভ থেকেই বুট করবেন আপনার পছন্দের লিনাক্স distro টি।
ধাপগুলো অনুসরণ করুনঃ
১.কমপক্ষে ৪ গি.বা. এর একটি পেনড্রাইভ কম্পিউটারে প্রবেশ করান।এবার ফরমেট করে নিন(FAT বা FAT32 যেকোনটি)।
২.UUI software টি ডাউনলোড করে নিন www.pendrivelinux.comথেকে।
৩.এবার ওপেন করে I agree>Create এ দিন।
৪.ড্রপ ডাউন থেকে আপনার কাঙ্ক্ষিত Distro টি সিলেক্ট করুন।
৫.এবার আপনার ডাউনলোডকৃত iso ফাইলটি সিলেক্ট করুন।খেয়াল রাখবেন,যে নাম সিলেক্ট করেছেন,iso এর নাম ও যেন একদম একই হয়(পেপারমিন্ট সিলেক্ট করলে Peppermint*.iso নাম হতে হবে যেখানে * দ্বারা এর ভার্সন নির্দেশিত হবে)।
৬.এবার আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার সিলেক্ট করুন।
৭.Step 4 এ আপনি পরিবর্তন সেভ করে রাখার জায়গা নির্ধারণ করে দিতে পারেন।১০০মেগাবাইট দিয়ে create এ দিন এবং শেষ হয়ে গেলে UUI থেকে বের হয়ে আসুন।
৮.এবার আপনার পেনড্রাইভ লাইভ এবং পোর্টেবল বুটিং এর জন্য তৈরি!
৯.কম্পিউটার রিস্টার্ট করুন।এবার বুট লোড করার মেনু এর জন্য একটি বাটন প্রেস করতে বলে
Press … for boot device selection
সেই বাটন প্রেস করুন(বায়োস সেটাপের বাটন প্রেস করবেন না!)
এবার,আপনার লিনাক্স Distro তৈরি!ডেস্কটপ এ আসা পর্যন্ত অপেক্ষা করুন।
অনেক ক্ষেত্রে Start “Distro Name Here” লেখা আসে,সে সব ক্ষেত্রে আপনাকে ওই option সিলেক্ট করে enter প্রেস করতে হবে।
কিছুক্ষণের ভিতর আপনি Desktop Environment এ চলে যাবেন।
এবার আসি লিনাক্সের হার্ডডিস্ক installation নিয়ে কিছু কথায়।
লিনাক্স এবং উইন্ডোজ কিন্তু এক নয়!উইন্ডোজ NTFS এবং লিনাক্স ext3~5 filesystem ব্যবহার করে।তাই,না বুঝে Harddisk এ লিনাক্স সেটাপ দিতে যাবেন না!তাদের ২ ধরনের ফাইলসিস্টেমের কারণে উইন্ডোজ এর ফাইলসিস্টেম লিনাক্সের ফাইলসিস্টেমকে ধরতে পারে না এবং HDD(Hard disk drive) এর সেই অংশতে আর উইন্ডোজ থেকে প্রবেশ করা যায় না এবং অনেকে মনে করেন Harddisk ক্রাশ করেছে।তাই,সাবধান!
আমি পেনড্রাইভ থেকে বুট করার সিস্টেম দিয়েছি,কারণ এটি ফাইলসিস্টেম এ কোন পরিবর্তন করে না এবং Harddisk এ ও আপনি access করতে পারবেন।এমনকি,ঠিক একই পদ্ধতিতে আপনি যেকোন কম্পিউটারে এই লিনাক্সের distro টি চালু করতে পারবেন নিমেষেই! 

No comments:

Post a Comment