Facebook massage

Friday, October 28, 2016

এবার রিভ অ্যান্টিভাইরাস বাজারজাতকরণের দায়িত্ব পেল বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান টেক রিপাবলিক

রিভ অ্যান্টিভাইরাস বাজারজাতকরণের দায়িত্ব পেল বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান টেক রিপাবলিক। হার্ডওয়্যার ও সফটওয়্যার বাজারজাতকরণের পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোতে আইটি সমাধানদাতা হিসেবেও টেক রিপাবলিক সমাদৃত।

অনলাইনে www.reveantivirus.com ওয়েবসাইটের পাশাপাশি চলতি মাস থেকেই দেশের সব অভিজাত কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর দোকান থেকে রিভ অ্যান্টিভাইরাস ক্রয় করা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রিভ অ্যান্টিভাইরাস বাজারজাতকরণ প্রসঙ্গে টেক রিপাবলিকের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোরশেদ বলেন, ‘রিভ সিস্টেমস ইতিমধ্যেই বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রযুক্তি শিল্পে পরিচিত এক নাম। বাংলাদেশের বাজারে রিভ অ্যান্টিভাইরাস বাজারজাতকরণের দায়িত্ব নিতে পেরে আমরা ভীষণভাবে আনন্দিত। বাংলাদেশের মানুষের সাইবার নিরাপত্তা দিয়ে রিভ অ্যান্টিভাইরাসের অনন্য সব বৈশিষ্ট্য দারুণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’

রিভ অ্যান্টিভাইরাসের প্রধান নির্বাহী সঞ্জিত চ্যাটার্জি বলেন, ‘বর্তমান সময়ে কম-বেশি সবার একাধিক ডিভাইস, তাই রিভ অ্যান্টিভাইরাসও দিচ্ছে প্রতিটি প্যাকেজে ন্যূনতম দুটি করে লাইসেন্স। অ্যান্টি-থেফট সেবাসহ সর্বাধুনিক এই নিরাপত্তা প্রোগ্রামে আরো রয়েছে মোবাইল অ্যাপ থেকেই নিজের সব ডিভাইস সার্বক্ষণিক মনিটর করার ব্যবস্থা।’

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা পণ্যের মান যাচাইকারী প্রতিষ্ঠান ‘অপসোয়াত’ সনদ অর্জনকারী রিভ অ্যান্টিভাইরাস পাওয়া যাবে তিনটি সংস্করণে- অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি। এ ছাড়া মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ মোবাইল সংস্করণ। গুণগত মানের সেবার পাশাপাশি রিভ অ্যান্টিভাইরাসের সব ভার্সনের জন্যই থাকছে www.reveantivirus.com ওয়েবসাইট থেকে ২৪X৭ লাইভ চ্যাটসহ গ্রাহকসেবা।

রিভ অ্যান্টিভাইরাস বাজারে এনেছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমস । ২০০৩ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ও সেবা বিশ্বের ৭৮টি দেশে ব্যবহৃত হচ্ছে। সিঙ্গাপুরে প্রধান কার্যালয়ের পাশাপাশি বাংলাদেশ ও ভারতে রয়েছে রিভের সফটওয়্যার উন্নয়ন কেন্দ্র। এ ছাড়া শাখা কার্যালয় রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, হংকং ও যুক্তরাজ্যে।

No comments:

Post a Comment